ঢাকায় ওডেস্কের `কন্ট্রাক্টর অ্যাপ্রিসিয়েশন ডে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্ট্রাক্টর অ্যাপ্রিসিয়েশন ডে উদযাপন করতে ঢাকায় আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে ঢাকার নাম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে। ওডেস্কের কন্ট্রাক্টর বা ফ্রিল্যান্সারদের ধন্যবাদ দিতে ওডেস্ক কন্ট্রাক্টর অ্যাপ্রিসিয়েশন ডে আয়োজনের কথা এর আগেই জানানো হয়। ফেসবুকে স্থান নির্বাচনের জন্য ভোটেরও আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেই ভোটের ফল থেকেই ঢাকা, অস্টিন, ইলগ্যান ও ম্যানিলাকে বেছে নেওয়া হয়। এদিকে, ভোটে ভালো করলেও তালিকা থেকে বাদ পড়ে পাকিস্তানের লাহোর।ওডেস্কের ফেসবুক স্ট্যাটাস পোস্টে ভোট দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অ্যাপ্রিসিয়েশন ডের স্থানগুলোর কথা জানানো হয়। নির্বাচিত চারটি স্থান ছাড়া অন্য শহরের ফ্রিল্যান্সারদের জন্যও অনলাইন আয়োজনের কথা জানায় ওডেস্ক। ফেসবুকে ওডেস্কের অফিশিয়াল পেজ https://www.facebook.com/odesk